সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য রহমত ও শান্তি বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাঁর পরিবার ও সকল সাহাবায়ে কিরামের ওপর
বক্ষ্যমাণ পুস্তিকাটি বিভিন্ন ধরনের দুআর সংকলন যাতে রয়েছে: আল্লাহ তাআলার প্রশংসা ও গুণকীর্তন, কুরআন ও বিশুদ্ধ হাদীসে বর্ণিত দুআসমূহ, শরঈ রুকইয়া, সকাল-সন্ধ্যার দুআ, দুআর আদব ইত্যাদি দুআগুলো সংকলনের ক্ষেত্রে বিশুদ্ধতার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে যাতে করে একজন মুমিনের আমল কুরআন-সুন্নাহর আলোকে সম্পাদিত হয় পাশাপাশি পাঠকের সুবিধার্থে দুআগুলোর মূল আরবী টেক্সটের পাশাপাশি বাংলাতে উচ্চারণ ও অনুবাদ সংযোজন করা হয়েছে যেসব হাদীস থেকে দুআগুলো সংগ্রহ করা হয়েছে পুস্তিকার শেষে সেগুলোর মান ও সূত্র উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি তিনি যেন কাজটিকে নিষ্ঠাপূর্ণ এবং তাঁর সন্তুষ্টির জন্য কবুল করেন সালাত ও সালাম বর্ষিত হোক নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাঁর পরিবার-পরিজন এবং সাহাবায়ে কিরামের ওপর
ড. আব্দুল্লাহ ইবনে হামূদ আল-ফুরাইহ